• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ যুবলীগের সভাপতি কারাগারে

রিপোর্টার : / ২২২ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষ ও এক ব্যক্তির হাতকাটার অভিযোগে দায়ের করা মামলায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা আমলি আদালত-৫ এ জামিন আবেদন করলে বিচারক মুক্তার মণ্ডল আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সকালে গজারিয়া উপজেলার বৈদ্দারগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয় রুবেল (৩২) ও কবির (২২)। রুবেলের এক হাতের কব্জি কেটে যায় ও আরেক হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। আর কবিরের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এর দুই দিন পর রুবেলের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে গজারিয়া থানায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খানকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮