• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সাময়িকভাবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালু মঙ্গলবার

রিপোর্টার : / ২৬৭ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

সাময়িকভাবে মঙ্গলবার (১৫ জুন) থেকে চালু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।

রোববার (১৩ জুন) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়ীয়া স্টেশনের অপারেটিং কার্যক্রম পরিচালনার জন্য সিগনালিংসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম এবং বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি সংস্কার প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রী সুবিধা বিবেচনায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্টেশনটি সাময়িকভাবে “ডি ক্লাস” স্টেশন হিসেবে পরিচালনা করা যাবে।

এতে আরো বলা হয়, ১৫ জুন থেকে আপাতত পাঁচ জোড়া মেইল এক্সপ্রেস/কমিউটার, সুরমা মেইল (১৯২০), ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮), কর্ণফুলী কমিউটার (৩/৪) ও তিতাস কমিউটার (৩৩/৩৬ ও ৩৪/৩৫) ট্রেন ও আগামী ১৯ জুন থেকে এক জোড়া আজগর পারাবাত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের যাত্রা বিরতি এবং ট্রেন অপারেশন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮